NexusTutor Logo NexusTutorBD

Nexus Tutor — প্রাইভেসি পলিসি ও শর্তাবলী

ভার্সন ২.০.০ | সর্বশেষ হালনাগাদ: 01 November, 2026

সিলেট বিভাগ জোন পলিসি ও বুকিং গাইড

ভেরিফাইড পলিসি
সিলেট জোন

১. অডিও রেকর্ড ও জব পোস্ট যাচাই:

আমাদের প্রতিটি টিউশন পোস্টের সাথে অভিভাবকের কল রেকর্ড এবং বিস্তারিত তথ্য দেওয়া থাকে। অভিভাবক ঠিক কেমন শিক্ষক চাচ্ছেন, তার মানসিকতা কেমন, সপ্তাহে কতদিন এবং কোন সময়ে পড়াতে হবে—সবই অডিও রেকর্ডে স্পষ্ট থাকে। পেমেন্ট করার আগে অডিও রেকর্ডটি অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। আপনি শতভাগ নিশ্চিত হলেই কেবল টিউশনটি বুকিংকরবেন।

২. দ্রুত বুকিং ও অটোমেটিক সিস্টেম:

এটি একটি অত্যাধুনিক অটোমেটিক সিস্টেম। যেখানে আমরা ২ টা পেমেন্ট মডেল এর মাধ্যমে টিউশন জয়েনিং কনফার্ম করে থাকি ইন্সট্যান্ট পে মডেল এবং আফটার মিটিং পে মডেল আপনি দ্রুত টিউশন বুকিং করতে চাইলে আগে ভালো করে রেকর্ড শুনে সিদ্ধান্ত নিবেন এর পর টিউশন বুকিংকরবেন তবে ইন্সট্যান্ট পেমেন্ট মডলে ইউজ করে পেমেন্ট করার সাথে সাথেই আপনি অভিভাবক এর নাম্বার আর এড্রেস Email or SMS এর মাধ্যমে পেয়ে যাবেন - আর আফটার মিটিং পেমেন্ট মডেল ইউজ করে করলে অভিভাবক এর সাথে সাক্ষাত করে টিউশন কনফার্ম করতে পারেন তবে বলা বাহুল্য যে আফটার পেমেন্ট মডেল এ টিউশন পাওয়ার সম্ভাবনা কমে যায় কারন আপনার আগে যদি কেউ ইন্সট্যান্ট পেমেন্ট করে যদি টিউশন টি বুকিংকরে নিয়ে নেয় তাহলে অটোমেটিক ভাবে সিস্টেম থেকে এই টিউশন হাইড হয়ে যাবে আর কেউ টিউশন নিতে পারবে না - তাই বুঝে শুনেই অভিভাবক এর রেকর্ড শুনে সিধান্ত নিন এর পর টিউশন বুকিংকরুন - আর মনে রাখবেন যে কোনো পেমেন্ট মডেল এ আপনি টিউশনি নেন না কেন টিউশন ক্যান্সেল হলে আমাদের রিফান্ড পলিসি অনুযায়ী আপনার কোনো সমস্যা না থাকলে ১০০% টাকা টাকা রিফান্ড পাবেন তাই পছন্দের টিউশনটি হাতছাড়া করতে না চাইলে দ্রুত Instant Payment করে বুকিং সম্পন্ন করুন।

সেকশন ১: পেমেন্ট করার আগে অত্যন্ত জরুরি নির্দেশনা যা ভালো করে মনযোগ সহকারে পড়ুন (সেলফ টিউশন বুকিং গাইড)

আমাদের প্ল্যাটফর্মটি একটি অত্যাধুনিক অটোমেটিক সিস্টেম, যেখানে আপনি দুটি ভিন্ন মডেলে টিউশন কনফার্ম করতে পারেন: ইন্সট্যান্ট পে এবং আফটার মিটিং পে। পেমেন্ট করার আগে নিচের বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বুঝে নিন:

  • ইন্সট্যান্ট পে মডেল (Instant Pay): এই মডেলটি ব্যবহার করে পেমেন্ট করার সাথে সাথেই আপনি অভিভাবকের নাম, ফোন নম্বর এবং পূর্ণ ঠিকানা পেয়ে যাবেন আপনার মোবাইলে Email / SMS এর মাধ্যমে । এটি সবচেয়ে দ্রুত এবং নিশ্চিত পদ্ধতি। এবং মিডিয়া ফি মাত্র ৫০ % পরিশোধ করতে হবে । এতে করে সময় এবং টাকা সেভ হবে ।
  • আফটার মিটিং পে মডেল (After Meeting Pay): এই মডেলে আমাদের প্রতিনিধি আপনাকে সরাসরি অভিভাবকের সাথে সাক্ষাৎ করিয়ে দেবেন। তবে মনে রাখবেন, এই পদ্ধতিতে টিউশন পাওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। এবং মিডিয়া ফি ৭০% পরিশোধ করতে হবে । এতে করে আপনার খরচ বেশি হবে এবং আপনি সিদ্ধান্ত নিতে নিতে অন্য কেউ Instant Pay- এর মাধ্যমে টিউশন টি কনফার্ম করে নিলে আপনি আর অই টিউশনি বুকিং করতে পারবেন না।
রিফান্ড পলিসি ও রিপ্লেস গ্যারান্টি: Instant Pay Model এর মাধ্যমে পেমেন্ট করে নাম্বার নিয়ে কল করার পর যদি অভিভাবক জানান যে— তারা ইতিমধ্যে শিক্ষক রেখে দিয়েছেন, সিদ্ধান্ত পরিবর্তন করেছেন অথবা অভিভাবকের মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়— তবে আমাদের ভেরিফিকেশন টীম বিষয়টি যাচাই করে আপনার পুরো টাকা তাতক্ষনিক রিফান্ড পেয়ে যাবেন অথবা আপনি চাইলে অন্য কোনো টিউশন রিপ্লেস নিতে পারবেন।

কেন ইন্সট্যান্ট পে মডেল সেরা? আমাদের সিস্টেমটি সম্পূর্ণ অটোমেটিক। আপনি অডিও রেকর্ড শুনে সিদ্ধান্ত নেওয়ার সময় যদি অন্য কোনো টিউটর আপনার আগেই 'ইন্সট্যান্ট পে' এর মাধ্যমে টিউশনটি বুক করে ফেলেন, তবে সেটি সাথে সাথে ওয়েবসাইট থেকে হাইড (Hide) হয়ে যাবে। এরপর আপনি বা অন্য কেউ আর সেই টিউশনটি দেখতে বা কিনতে পারবেন না।

পরামর্শ: পছন্দের টিউশনটি হাতছাড়া করতে না চাইলে এবং সবার আগে অভিভাবকের সাথে যোগাযোগ নিশ্চিত করতে ও টিউশন জয়েন করতে দ্রুত 'ইন্সট্যান্ট পে' মডেলটি ব্যবহার করে বুকিং সম্পন্ন করুন। পেমেন্ট করার আগে অবশ্যই অভিভাবকের কল রেকর্ডটি ভালো করে শুনে সিদ্ধান্ত নিন।

পেমেন্ট মডেল তুলনা

বৈশিষ্ট্যইন্সট্যান্ট পে (Instant Pay) - জনপ্রিয়আফটার মিটিং পে (After Meeting)
সুবিধাপেমেন্ট করার সাথে সাথেই অভিভাবকের নম্বর ও ঠিকানা পাবেন।আমাদের প্রতিনিধি আপনাকে সরাসরি বাসায় নিয়ে পরিচয় করিয়ে দেবেন।
মিডিয়া ফিঅত্যন্ত সাশ্রয়ী (৫০%)অনেক বেশি (৭০%)
ঝুঁকিকোনো ঝুঁকি নেই, আপনিই প্রথম যোগাযোগ করবেন।আপনি মিটিংয়ের অপেক্ষায় থাকাকালীন অন্য কেউ 'Instant Pay' করলে আপনি এটি আর পাবেন না।
সময়সাথে সাথে কনফার্ম করার সুযোগ।অনেক সময় সাপেক্ষ এবং জয়েনিং দেরি হতে পারে।

৪. অভিভাবকের চাহিদা ও আপনার যোগ্যতা:

অভিভাবক যদি নির্দিষ্ট কোনো বিশ্ববিদ্যালয় (যেমন: সাস্ট) কিংবা ওসমানী মেডিকেল , নির্দিষ্ট ডিপার্টমেন্ট বা বিশেষ কোনো ব্যাকগ্রাউন্ড (যেমন: ইংলিশ মিডিয়াম) এর শিক্ষক চান, যদি এমন টা বলেন তিনি সাস্ট এর স্টুডেন্ট ছাড়া মোটেই রাখবেন না , কিংবা ইংলিশ ডিপার্মেন্ট ছাড়া , বা ম্যাথ ডিপার্মেন্ট ছাড়া টিচার রাখবেন না । তাহলে অবশ্যই আপনি যদি অই ডিপার্মেন্ট কিংবা বিশ্ব্যবিদ্যালয় কিংবা অভিভাববক যে বিষয় এর শিক্ষক চেয়েছেন সে ডিপার্মেন্ট এর না হন তাহলে টিউশন বুকিংকরবেন না। এখানে আমাদের পরামর্শ হলো আপনি যে টিউশন এর জন্য আবেদন করেছেন সেই নির্দিষ্ট ক্লাসের স্টুডেন্ট পড়ানোর যদি অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি টিউশন নেয়া থেকে বিরত থাকুন - তবে আপনার যদি পর্যাপ্ত অভিজ্ঞতা এবং আত্মবিশ্বাস থাকে যে আপনি কথা বলে বা ডেমো ক্লাসের মাধ্যমে অভিভাবককে সন্তুষ্ট করতে পারবেন, তবেই আপনি নিজ দায়িত্বে এটি বুকিংকরতে পারেন। মনে রাখবেন, যোগ্যতার অমিলের কারণে অভিভাবক রিজেক্ট করলে কোনো মিডিয়া ফি রিফান্ড দেওয়া হবে না।

সেকশন ২: টিউশন বুকিংপরবর্তী আপনার দায়িত্ব ও নিয়মাবলী

১. দ্রুত যোগাযোগ ও সাক্ষাত:

টিউশন সফলভাবে বুকিং করার সাথে সাথে আপনার Email / SMS এর মাধ্যমে অভিভাবকের মোবাইল নম্বর ও ঠিকানা অটোমেটিক চলে যাবে। নম্বর পাওয়ার পর কোনো রকম দেরি না করে তৎক্ষণাৎ অভিভাবককে কল করুন কল করে বলবেন “ আসসালামুয়ালাইকুম ‘’ নেক্সাস টিউটর থেকে আপনার নাম্বার পেয়েছি ‘’ এর পর আপনার পরিচয় দিয়ে অভিভাবক এর সাথে দেখা করার সময় নির্ধারণ করুন। এবং দেখা করে টিউশন জয়েন করুন । (এখানে বলা বাহুল্য যে গভীর রাতে কিংবা অসময়ে কল করা থেকে বিরত থাকবেন)

২. কল রিসিভ না করলে করণীয়:

যদি অভিভাবক প্রথমবার কল রিসিভ না করেন, তবে একটু সময় নিয়ে একাধিকবার চেষ্টা করুন। ৫-১০ বার কল করার পরেও এরপরও যদি দীর্ঘ সময় কোনো যোগাযোগ সম্ভব না হয়,তবে দ্রুত আমাদের সাপোর্ট টিমে বিষয়টি জানান।

৪. গাফিলতির কারনে ক্যান্সেল হলে -

নম্বর নেওয়ার পর যোগাযোগে অবহেলা করলে, কল না দিয়ে সময়ক্ষেপণ করলে বা সাক্ষাত করার কথা বলে সময়মতো উপস্থিত না হওয়ার কারণে টিউশন হাতছাড়া হলে কোনো প্রকার রিফান্ড বা রিপ্লেস আবেদন গ্রহণযোগ্য হবে না।

সেকশন ৩: জয়েন করার পর ১ মাসের মধ্যে রিফান্ড পাওয়ার বিশেষ নীতিমালা

মিডিয়া ফি পরিশোধ করে টিউশনে জয়েন করার পর যদি ১ মাসের মধ্যে কোনো সমস্যা হয়, তবে নিচের শর্তগুলো কার্যকর হবে:

১. অভিভাবক কর্তৃক বাতিল ও রিফান্ড (উদাহরণসহ):

যদি ১ মাসের মধ্যে অভিভাবক কোনো যৌক্তিক কারণ ছাড়াই আপনাকে বাদ দিয়ে দেন, তবেই কেবল রিফান্ড প্রযোজ্য হবে।

নিয়ম: আপনি মিডিয়াকে যে টাকা ফি দিয়েছেন, অভিভাবকের কাছ থেকে যদি সেই পরিমান বেতন পেয়ে যান তাহলে আর মিডিয়া ফি রিফান্ড পাবেন না আর যদি কোনো বেতন না পান কিংবা আংশিক বেতন পান তবেই অবশিষ্ট টাকা রিফান্ড পাবেন। রিফান্ড পলিসি অনুয়ায়ী যদি আপনার কোনো সমস্যা না থাকে ।
উদাহরণ: আপনি ১০০০ টাকা মিডিয়া ফি দিয়েছেন। অভিভাবক আপনাকে ৭ দিন পড়িয়ে ১০০০ টাকা বেতন দিয়ে বাদ দিলে আপনি আর কোনো রিফান্ড পাবেন না। কিন্তু যদি ৫০০ টাকা দিয়ে বাদ দেয়, তবে আপনি বাকি ৫০০ টাকা রিফান্ড পাবেন। রিফান্ড পলিসি অনুয়ায়ী যদি আপনার কোনো সমস্যা না থাকে ।

২. যেসব ক্ষেত্রে ফি রিফান্ড বা রিপ্লেস পাবেন না:

  • নিজ থেকে বাতিল: জয়েন করার পর আপনি নিজে থেকে কোনো কারণে টিউশন ছেড়ে দিলে ফি রিফান্ড পাবেন না।
  • শর্ত ভঙ্গ: পোস্টের দিন, সময় বা বিষয় অনুযায়ী না পড়ালে এবং এর ফলে টিউশন বাতিল হলে কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না। পোস্ট উল্লেখিত দিন , সময় , বেতন নিয়ে দরকশাকষি করবেন না , আপনি যদি পোস্ট এ উল্লেখিত দিন, সময় , বেতন এ আগ্রহী থাকেন তবেই কনফার্ম করবেন এক্ষেত্রে বারগেনিং করার কারনে টিউশন ক্যান্সেল হলে মিডিয়া কতৃপক্ষ কোনো রকম দায় ভার নিবে না ।
  • অযোগ্যতা ও আচরণ: ভুল পড়ানো, মোবাইল দেখে দেখে পড়ানো ,পড়ানোর সময় মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহার ,গাইড দেখে দেখে পড়ানো ভুল উচ্চারন, গনিত ভুল পড়ানো ,সময় কম দেযা কিংবা অভিভাবক বা মিডিয়া কর্তৃপক্ষের সাথে খারাপ ব্যবহার করলে বা নিয়মিত দেরিতে উপস্থিত হলে এই সকল কারনে টিউশন ক্যান্সেল হলে মিডিয়া এর দায়ভার নেবে না।
  • তথ্য গোপন: প্রোফাইল ক্রিয়েট করার সময় সকল তথ্য সঠিক দিয়েছেন আশাকরি - কোনো মিথায় তথ্য প্রমানিত হলে কিংবা , আপনার এনআইডি ,স্টুডেন্ট আইডি , সার্টিফিকেট বা অভিজ্ঞতার কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে প্রোফাইল Blacklist করা হবে এবং কোনো ফি রিফান্ড দেওয়া হবে না।

৩. কঠোর সতর্কতা ও আইনি ব্যবস্থা:

সতর্কতা: কোনো শিক্ষার্থী বা অভিভাবকের সাথে অশালীন বা যৌন হয়রানিমূলক আচরণ করলে টিউশন তাৎক্ষণিক বাতিল হবে। এক্ষেত্রে কোনো টাকা রিফান্ড পাবেন না এবং আপনার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিঃদ্রঃ যেকোনো বিতর্কিত বিষয়ে Nexus Tutor কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। আপনার প্রতিটি পদক্ষেপ আমাদের সিস্টেম এবং অভিভাবকের কাছে আপনার পেশাদারিত্বের পরিচয় বহন করে।

সম্পূর্ণ পলিসি পড়া সম্পন্ন করে সম্মতির বাটনে ক্লিক করুন।
Home Tuition Jobs Hire Tutor Help